শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


DhakaReport24.com || 2022-11-15 23:44:00
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে কর্ণফুলী নদীর উত্তর ঘাটের ৫০ মিটার দক্ষিণ থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর স্থানীয়রা ও পুলিশ লাশের পরিচয় নিশ্চিত করতে পারেননি বলে জানিয়েছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ।

তিনি জানান, নদীতে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ ভাসতে দেখে উদ্ধার করে পুলিশ। লাশের ঘাড়ে কাটা দাগ রয়েছে। সাদা রঙের গেঞ্জি, চেক লুঙ্গি ও কালো রঙের আন্ডারওয়্যার পরিধান ছিলো লাশের। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে।

ওসি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের বিশেষায়িত টিম লাশ শনাক্তে ফিঙ্গার প্রিন্ট নিয়েছে বলে জানান ওসি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম