শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ভূমিমন্ত্রীর সহায়তা 


মু. সগীর মাহমুদ
DhakaReport24.com || 2022-11-11 19:46:15
কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ভূমিমন্ত্রীর সহায়তা 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মিয়াজি গোষ্ঠী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগর অর্থ প্রদান করেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।

শুক্রবার (১১ নভেম্বর) বিকাল চারটাযর দিকে মিয়াজি গোষ্ঠী পাড়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভূমিমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগর অর্থ প্রদান করেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে নগদ পাঁচ হাজার টাকা করে ৭০ হাজার টাকা ও উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী বলেন, আমাদের একমাত্র অভিভাবক ভূমিমন্ত্রী থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী দিয়েছে।

তিনি আরো বলেন, ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের ঘরগুলো দ্রুতভাবে নির্মান করা যায়। এ বিষয়ে মন্ত্রী মহোদয়কে জানানো হয়েছে। এছাড়াও জেলা প্রশাসক পক্ষ থেকে যা যা করা উচিত তাই করবো। যারা আর্থিকভাবে ভালো অবস্থানে রয়েছেন। তাঁরা ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়াবেন।

এ সময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দার হোসেন রানা, ইউপি সদস্য আজাদ ইউনিয়ন যুবলীগের নেতা জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম