শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাজী রাস্তার মাথা এলাকায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বড় শিশু গাছের ধাক্কা লেগে সৌদিয়া গাড়িটি উল্টে যায়, তাৎক্ষণিক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনা স্থলে ২ জন নিহত হয় ও ৫ জন আহত হয়।
নিহতরা হলেন, অভিজিৎ (৩৪) বাড়ি পাথর ঘাটা চট্টগ্রাম। সাখাওয়াত ছিদ্দিক (৩৫) বাড়ি মীর পাড়া বায়োজিদ থানা চট্টগ্রাম।
ঘটনার প্রতক্ষ্যদর্শী হাবিবুর রহমান জানান, ভোর সাড়ে তিনটায় বিকট শব্দের আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। রাস্তায় গিয়ে দেখি রাস্তার পাশে থাকা একটি বড় শিশু গাছের সাথে সৌদিয়া পরিবহনের ধাক্কা লেগে গাড়ির নিচে পড়ে ২ জন নিহত হয়েছে। আহতদের সবাই মিলে হাসপাতালে নিয়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি এমরান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ২ জনের মরদেহ থানায় নিয়ে আসি এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম