শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় বেকারি মালিকদের সাথে নিরাপদ খাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


মামুনুল হক- সাতকানিয়া প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-11-09 23:22:45
সাতকানিয়ায় বেকারি মালিকদের সাথে নিরাপদ খাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বেকারি মালিকদের সাথে নিরাপদ খাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারের হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সরওয়ার কামাল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেকারিতে ভালো অবকাঠামো নির্মাণ করা, পরিষ্কার পরিছন্ন রাখা, খাদ্যের পুষ্টির গুণ ঠিক রাখা, রং ব্যরহার না করা, স্বাস্থ্য সনদ নেয়া, বেকারি পণ্যের লেবেল ঠিক রাখা ইত্যাদি। 

এ সময় বেকারি মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পারভেজসহ সকল বেকারি মালিক উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম