শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চুনতিতে অবৈধভাবে ফার্ণিচার পাচারকালে পিক-আপ জব্দ


দেলোয়ার হোসেন রশিদী- স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2022-11-07 18:49:15
চুনতিতে অবৈধভাবে ফার্ণিচার পাচারকালে পিক-আপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে ফার্ণিচার পাচারকালে পিক-আপ ভর্তি ফার্ণিচার জব্দ করেছে চুনতি সাতগড় বনবিভাগ। 

সোমবার (৭ নভেম্বর) ভোরে চুনতি সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি সাতগড় বিট অফিস এলাকা থেকে এসব ফার্ণিচার জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশনায় চুনতি সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি সাতগড় বিট অফিস এলাকা থেকে উল্লেখিত সময়ে সেগুন আর আকাশমনি কাঠে তৈরীকৃত ফার্ণিচার পাচারকালে ব্যবহৃত একটি মিনি পিক-আপ জব্দ করে।

সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, সোমবার ভোরে সেগুন আর আকাশমনি কাঠে তৈরীকৃত ফার্ণিচার ও পিক-আপ জব্দ করেছি। উক্ত ফার্নিচারগুলোর অবৈধভাবে চট্টগ্রাম থেকে টেকনাফের উদ্দেশ্যে পাচার করছিল। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয় এবং জব্দকৃত ফার্নিচারগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম