শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্বভার গ্রহণ


মামুনুল হক- সাতকানিয়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-07 18:18:45
সাতকানিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্বভার গ্রহণ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ ও দোয়া মাহফিল গত ৬ নভেম্বর রবিবার দুপুর দুইটায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। 

নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ এর সভাপতিত্বে ও এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মো: শাহ আলম এর সঞ্চালনায় প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম.এ.মোতালেব সিআইপি। 

এ সময় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালাউদ্দীন হাসান চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি হাজী দেলোয়ার, এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্ববায়ক আব্দুস ছালাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস ছবুর, আব্দুল হাকিম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সহ সভাপতি মোহাম্মদ শাকিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি কে এম পারভেজ, এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কলিম উল্লাহ, এওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: নাছির, এওচিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, মাওলানা ইয়াহিয়া। এ সময় আরো ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  
.
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বিগত ৫ মাস মামলার কারণে এওচিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন পিছিয়েছে, এবার সেগুলোও রিকভার করা হবে। এদিকে এওচিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু ছালেহ বলেন, পরিষদের আগামি ৫ বছরের প্রায় একটি পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং প্রতি সপ্তাহে এক দিন গণশুনানীর আয়োজনের মধ্য দিয়ে পরিষদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানান। 

পূর্বাহ্নে সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম