শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলা আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে বর্ধিত সভা


মামুনুল হক- সাতকানিয়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-06 22:54:45
সাতকানিয়া উপজেলা আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে বর্ধিত সভা

আসন্ন ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গত ৫ নভেম্বর বিকেল চারটায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সাইফুদ্দিন হাসান শাহি, অ্যাডভোকেট সাইফুদ্দীন সিদ্দীকি, প্রদীপ কুমার চৌধুরী, মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবির, ফয়েজ আহমদ লিটন, সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান, জসিম উদ্দিন, জাফর আলম, প্রচার সম্পাদক সালাহউদ্দিন শাহরিয়ার, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মন্নান প্রমুখ। 

সভায় অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে উপজেলার প্রতিটি ইউনিটে নেতাকর্মীদের প্রচার প্রচারণা ও প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম