শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া মোটরচালক লীগের উদ্যোগে মহাসড়কে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ


মামুনুল হক- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-11-06 21:50:45
সাতকানিয়া মোটরচালক লীগের উদ্যোগে মহাসড়কে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ সাতকানিয়া উপজেলা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার উদ্যোগে মহাসড়কের চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

গত ৫ নভেম্বর শনিবার বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক ওমর এর সঞ্চালনায় প্রতিবাদ মিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন, চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য জননেতা এরফানুল করিম চৌধুরী। 

তিনি এ সময় শ্রমিকদের সাথে একত্ব পোষণ করে চাঁদাবাজ মুক্ত সাতকানিয়া-লোহাগাড়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় মোটর চালক লীগের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল সাতকানিয়া উপজেলা ও পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম