বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সাংসদ ড. আবু রেজা নদভী'র সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরী বলেছেন, ''বর্তমান সরকার বিভিন্ন শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।“
তিনি আরোও বলেন, ''ইসলাম প্রসারও প্রচারের জন্য আওয়ামী লীগ সরকার মাদরাসা শিক্ষাকে অধিক গুরুত্ব দিচ্ছে। অতীতে কোন সরকারই ধর্মীয় শিক্ষার উন্নয়নে এমন নজির স্থাপন করে যেতে পারেনি। রাজনীতিতে ধর্মের কাজ করতে কোন ধরনের বাঁধা নেই। আমি একজন রাজনৈতিক পরিবারের মেয়ে। এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন বড় বড় মনুষী ও আউলিয়া কেরামগণ। তাছাড়া আলেম ওলামাদের বেতন বৃদ্ধিসহ নানা সুযোগসুবিধা দিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।''
৫ নভেম্বর দুপুরে লোহাগাড়া উপজেলার "পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসা"র প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম শাহ ছুফি মাওলানা আবুল হাসনাত (রহঃ) প্রকাশ টাইটেল সাহেব এর বার্ষিক ইছালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০৪১ ভিশন মিশন বাস্তবতায়ন করতে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের উন্নত শিক্ষায় বড় করতে হবে। আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামীর উন্নত দেশ গঠনে ভূমিকা রাখবে। সেই উত্তম ব্যাক্তি, যে মানুষের কল্যাণে কাজ করে, যিনি এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে তিনি অবশ্যই উত্তম ব্যাক্তি।
অভিভাবকদের উদ্যেশ্যে তিনি আরো বলেন, ছেলে মেয়েদেন মানুষের মত মানুষ করতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়া জরুরী। আপনার সন্তান মাদরাসায় নিয়মিত আসছে কিনা তা তদারকি করবেন। ছেলে মেয়েদের হাতে এন্ড্রোয়েট মোবাইল ফোন দিবেননা। মোবাইল ফোন জলন্ত দাজ্জাল। মাদরাসার গভর্নিং বডি'র সভাপতি ও পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য এরফানুল করিম চৌধুরী।
মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনম নোমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক প: প: কর্মকর্তা ডাক্তার আবদুল কাউয়ুম,পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার জাভেদ করিম চৌধুরী, মাদরাসার প্রাক্তন ছাত্র, বিশিষ্ট ব্যাংকার সাদেক বিন জালাল, মাদরাসার গভর্নিং বডি'র সহ-সভাপতি জামিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল কাদের প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবছার আহমদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও মাদরাসার প্রাক্তন ছাত্রী ঊম্মে সাইমা তাসকিয়া, মাওলানা সোলাইমান কাশেমী, মহিলা আওয়ামী লীগ নেত্রী কোহিনূর আকতার, সপ্না দেবী, নাজনীন সুলতানা, ইউপি সদস্য মুহাম্মদ এহসান, নজরুল ইসলাম বাবুল ও শহিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অভিভাবক ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম