শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় ইয়াবা ট্যাবলেট ও চোরাই মদসহ গ্রেফতার ২


মামুনুল হক, দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-11-05 16:29:00
সাতকানিয়ায় ইয়াবা ট্যাবলেট ও চোরাই মদসহ গ্রেফতার ২

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ  অভিযান পরিচালনা করে  এক ইয়াবা ব্যাবসায়ীকে ১৫০০ পিছ ইয়াবা ও অপর এক বাংলা মদ ব্যবসায়ীকে ৬০ লিটার মদসহ গ্রেফতার করেছেন।

আজ (৫ নভেম্বর) শনিবার ভোররাতে মদ ও ইয়াবাগুলো উদ্ধার ও মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার ভোররাতে চট্টগ্রামের  সাতকানিয়া থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ রাজু আহমদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কেওচিয়া ইউনিয়নের কেরানীহাট বাজারস্থ চট্টগ্রাম-বান্দরবান মহাসড়কের তিন রাস্তার মোড়ে বান্দরবান মুখী রাস্তার উপর হতে ১ টি নাম্বারবিহীন সিএনজি ও ৬০ লিটার চোলাই মদসহ মোঃ হাসান (২৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান চট্টগ্রামের বাশখালী উপজেলার পালগ্রাম ৫ নং ওয়ার্ডের লেদু মিয়ার বাড়ির মৃত পেচু মিয়ার ছেলে।

এরপর একই সময়ে থানার উপ-পরিদর্শক ইকরাম উজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সাতকানিয়া সদর থানাধীন ইউপির ঠাকুরদীঘি বাজারের হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর গাড়ীর জন্য অপেক্ষা করার সময় মোঃ বাপ্পি (২০) কে ১৫০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাপ্পি কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুমখালীর ২ নং ওয়ার্ডের আকবর আহমদের ছেলে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম