শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত


মামুনুল হক, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-05 14:18:15
সাতকানিয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

রীতি অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়। সে অনুযায়ী ৫ নভেম্বর শনিবার সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভিাগের উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়।

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতকানিয়া উপজেলায় পতাকা উত্তোলন, র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতকানিয়া প্রাথমিক শিক্ষক সমিতি কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মো: দিদারুল আলমের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মোতালেব সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও নব নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ নেজাম উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: নুর হোসেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সমবায় কার্যালয়ের অডিট অফিসার অসীম কুমার দে।

এ সময় অতিথিবৃন্দ বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে।

তারা আরোও বলেন, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।

এছাড়াও সমবায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তাহলেই জাতির পিতার সমবায় ভাবনার আলোকে সকল ধরনের বৈষম্য দূর করে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে।

পূর্বাহ্নে এক বিশাল র‌্যালী সাতকানিয়া উপজেলা ও পৌর সদর প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে সাতকানিয়ার ৮টি সফল সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম