শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া পৌরসভা ২নং ওয়ার্ড আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত


মামুনুল হক- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-11-05 13:43:45
সাতকানিয়া পৌরসভা ২নং ওয়ার্ড আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত

সংগঠনকে তৃণমুল থেকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৪ নভেম্বর রোজ শুক্রবার বিকাল চারটায় সাতকানিয়া পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দোগে সংগঠন কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।  

অত্র ওয়ার্ডের আহবায়ক মোঃ উসমান গনির সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোঃ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর লালু। প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক এ.কে.এম আসাদ।  

এ সময় আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, নুরুল ইসলাম নুরু, মোঃ নুরুন্নবী, সাংবাদিক মামুনুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাশেদুল আরেফিন জিসান, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম ফরহাদ, পৌরসভা আওয়ামী লীগ নেতা আজিম উদ্দীন আজিম, মোঃ এনামুল হক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোঃ আলী, হাজী মোঃ ইলিয়াছ, মোঃ রায়হান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম (টিভি) সিরাজুল ইসলাম, আলী আহমদ, শাহাজান বাদশা, মোঃ মোস্তাফিজ মহিলা আওয়ামী লীগ নেত্রী ও রোজিনা আক্তার প্রমুখ। 

সভায় ৯টি পাড়ায় মহল্লা কমিটি করার জন্য ওয়ার্ড আওয়ামী লীগের ৪ জন যুগ্ন আহবায়ককে সমন্বয়ক করে ৩টি কমিটি গঠন করে দেওয়া হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম