শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

কর্ণফুলীতে চেয়ারম্যান পদে ফারুক, ভাইস চেয়ারম্যান আমির ও ডা. ফারহান বিজয়ী


মো। সগীর মুহম্মদ, চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-03 13:29:30
কর্ণফুলীতে চেয়ারম্যান পদে ফারুক, ভাইস চেয়ারম্যান আমির ও ডা. ফারহান বিজয়ী

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আমির আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. ফারহানা মমতাজ বিজয়ী হয়েছেন।

বুধবার (২ নভেম্বর) দিনভর ভোট শেষে রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এই ফল ঘোষণা করেন।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী পান ২১ হাজার ২০ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধি মোহাম্মদ আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৯৯৮ ভোট।


ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আমির আহমদ ১৮ হাজার ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মহিউদ্দীন মুরাদ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ১৩ ভোট। অপর প্রার্থী আবদুল হালিম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৯৫ ভোট।


মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. ফারহানা মমতাজ ফুটবল প্রতীক নিয়ে ৩৫ হাজার ১৮৪ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বানাজা বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯শ ভোট। অপর দুই প্রার্থী মোমেনা আকতার নয়ন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৩৫ ভোট ও রানু আকতার পেয়েছেন বৈদ্যতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট।


জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেসরকারি ভাবে চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফারুক চৌধুরী ২১ হাজার ২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান আমির আহমদ (চশমা) ১৮ হাজার ২৩৪ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার ফারহানা মমতাজ (ফুটবল) ৩৫ হাজার ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


এর আগে বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ও অস্ত্রধারী পুলিশ নিয়োজিত ছিল। এছাড়া বিজিবি মোতায়েন করা হয়।


সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা উৎসবের আমেজে ভোট দিয়েছেন। পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি কম ছিলো। তবে দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যাও। ৪৫টি কেন্দ্রের মধ্যে কোথাও ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম