শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চরম্বা নোয়ারবিলা মাদ্রাসার সভাপতি নির্বাচিত নুরুচ্ছাফা: বিভিন্ন মহলের অভিনন্দন


দেলোয়ার হোসেন রশিদী - স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2022-11-02 23:10:00
চরম্বা নোয়ারবিলা মাদ্রাসার সভাপতি নির্বাচিত নুরুচ্ছাফা: বিভিন্ন মহলের অভিনন্দন

চট্টগ্রাম লোহাগাড়ার চরম্বা নোয়ারবিলা কাদেরীয়া আদর্শ দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির আগামী ২ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার আধুনগরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব নুরুচ্ছাফা।


০১ নভেম্বর দুপুর ১২ টায় মাদ্রাসার অফিস কক্ষে পূর্ণাঙ্গ কমিটি সংক্রান্ত বিষয়ে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক সুপারভাইজার নুরুল আবসার। শিক্ষার মান ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের লক্ষ্যে আধুনগরের সর্বজন শ্রদ্ধেয় সুপরিচিত হাজ্বী নুরুল ইসলামের পুত্র তরুণ কর্মবীর আলহাজ্ব নুরুচ্ছাফাকে সভাপতি পদের প্রস্তাব করলে কার্যকরি কমিটি সকল সদস্যের সম্মতিক্রমে তাকে সভাপতি পদে নির্বাচিত করা হয়। এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় নানান মহল পৃথক পৃথকভাবে অভিনন্দন জানিয়েছেন।

 

ফুলের শুভেচ্ছা জানিয়েছেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, দেশ টিভির চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল আউয়াল জনি, চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন, সাবেক চেয়ারম্যান সাংবাদিক অধ্যাপক সাদাত উল্লাহ, উপজেলা মানবাধিকার কমিশন সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, লোহাগাড়া সাংবাদিক ফোরাম সভাপতি দৈনিক ভোরের ডাক প্রতিনিধি অধ্যাপক আবদুল খালেক, লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী সহ উপজেলা শিক্ষক পরিষদ ও চরম্বার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


পরিচালনা কমিটির বিভিন্ন ক্যাটাগরিতে সদস্য নির্বাচিত হয়েছেন, প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে চরম্বার সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব রফিক আহমদ সিকদার, দাতা সদস্য হিসেবে আলহাজ্ব মাওলানা আবদুল মন্নান, অভিভাবক সদস্য হিসেবে কালু মিয়া (প্রকাশ কালু মেম্বার), আবদুল মন্নান, মাওলানা আবুল হোসাইন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ লিয়াতক আলী, মোহাম্মদ মহিউদ্দীন, মহিলা শিক্ষক প্রতিনিধি মোস্তাকিমা পারভীন।