আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাস কুমিরায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বৎসর পূর্তিতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল নয়টা থেকে অনুষ্ঠানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ আন্তর্জাতিক ইসলামিক স্কলার প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দেশের অন্যান্য স্থানের মতো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়েও অবকাঠামোগতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনকে আইআইইউসি ট্রাস্টের পক্ষ থেকে প্রদত্ত ক্রেস্ট আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও দৈনিক দেশের কণ্ঠের ব্যুরো চীফ অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের হাতে তুলে দেন ট্রাস্টের জেনারেল সদস্য, আলজেরিয়ান পার্লামেন্টের মাননীয় ডেপুটি স্পিকার ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি'র ফিলিস্তিন পার্লামেন্টের স্থায়ী কমিটির সদস্য ইউসুফ আদজিসা।
এদিন আইআইইউসির ২৫ বৎসর পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানে এই ক্রেস্ট হস্তান্তর করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম