আগামী ২ নমেম্বর হবে কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে প্রার্থীরা কেন্দ্রে সিসি ক্যামেরার দাবি জানালেও থাকছে না সিসি ক্যামেরা।সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে প্রকাশ করেছে প্রার্থী ও ভোটাররা।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, 'সিসি ক্যামেরা ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা দরকার,সব প্রস্তুতি নিয়েছি।'
আনারস প্রতীক চেয়ারম্যান প্রার্থী আলী বলেন,'সিসি ক্যামেরা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আছি।'
উড়োজাহাজ প্রতীকে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী মহিউদ্দিন মুরাদ বলেন,'সিসি ক্যামেরা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কেন্দ্র দখল করে নিবে সেটাই মনে হচ্ছে। সুষ্ঠু নির্বাচন ছাড়া ভিন্ন কিছু হলে জনগণ তা প্রতিহত করবে।'
নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মোমেনা আক্তার নয়ন বলেন,'নির্বাচন কমিশনের উপর আস্থা আছে। জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে।'
নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী বানাজা বেগম নিশি বলেন, 'সিসি ক্যামেরা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় নির্বাচনের কথা চিন্তা করে অবশ্যই সিসি ক্যামেরার আওতায় আনা হলে ভোটাররা নিরাপদে ভোট দিতে পারবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সিসি ক্যামেরার দাবি জানাই।
নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী তিন জন, সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত কর্ণফুলী উপজেলা। মোট ভোটার ১ লক্ষ ১৬ হাজার ৫৭২ জন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম