আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী জনাব এরফানুল করিম চৌধুরীর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর রাত নয় ঘটিকায়। চট্টগ্রাম রূপালী আবাসিকের নদভী প্যালেসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ এর মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার নারীজাগরণের অগ্রদূত ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লোহাগাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, সহ-সভাপতি শ্রী নিবাস দাস সাগর, কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, পুটিবিলা ইউনিয়ন পরিষদের জাহাঙ্গীর হোসেন মানিক, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুন, চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইউনুছ, চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদার একান্ত সচিব মোহাম্মদ আরিফ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ গনি সম্রাট, নুরুল আলম জিকু, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, আব্দুল হান্নান ফারুক, লোহাগাড়া শ্রমিক লীগের সভাপতি নুরুল হক নুনু, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া শাহজান, যুবলীগ নেতা বাদশা খালেদ, মহিউদ্দিন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, লোহাগাড়া উপজেলা যুবলীগের ওবায়দুল, জাবেদ করিম, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান আসিফ প্রমূখ।
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী সকলের কাছে দোয়া এবং সহযোগীতা কামনা করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম