চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে আব্দুল মান্নান (৩৫) নামের একজন নিহত হয়েছে।
শুক্রবার (১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বঙ্গবন্ধু শিল্পনগরের ইছাখালী স্লুইসগেইট সংলগ্ন ভাবীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নানের পরিচয় এই নিউজ লেখার সময় পর্যন্ত পাওয়া যায়নি। এঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, তারা মিরসরাই ইকোনমিক জোনে বিশুদ্ধ পানির নলকূপ স্থাপনে কাজ করতো।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, বঙ্গবন্ধু শিল্পজোন এলাকায় ট্রাক উল্টে একজন মারা যাওয়ার খবর শুনেছি। এই ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম