বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহায়তা


DhakaReport24.com || 2022-07-01 15:36:30
বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহায়তা

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে এ আর্থিক অনুদানের চেক প্রদান করেন বন বিভাগের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফ উল্যাহ।

বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা হলেন-  লোহাগাড়া উপজেলার আধুনগর চেঁদিরপুনী বড়ুয়া পাড়ার রোপন বড়ুয়া, পুটিবিলা এমচরহাট সংলগ্ন বড়ুয়া পাড়ার সুপ্তি বড়ুয়া, পদুয়া ইউনিয়নের মুহাম্মদ আলমগীর, পদুয়া ফরিয়াদিকুল এলাকার আবদুর রহমান। এছাড়া একই এলাকার সৈয়দ মিয়া এবং চুনতি সাতগড় পূর্ব পাড়ার এস্তফা আলী চৌধুরী।

আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহীম কবির এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। এছাড়া উপস্থিত ছিলেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার এবং মুহাম্মদ রুহুল মুনতাসির।

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম