বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

কর্ণফুলীতে স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2022-06-29 00:27:15
কর্ণফুলীতে স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার  চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চ্যাটার্জি (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পটিয়া উপজেলার  ছনপাড়া ইউনিয়নের মটপাড়া এলাকার মৃত শান্তি প্রিয় চ্যাটার্জির পুত্র বলে জানা যায়।

বুধবার (২৯জুন) দুপুর ১২টার উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর নূর মোহাম্মদের ভাড়াঘর থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।

আত্মহত্যার আগে তিনি তার ব্যক্তিগত ডায়েরীতে আত্মহত্যার কারন লিখে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, উপজেলার চরলক্ষ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চ্যাটার্জি দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ২০২১ সালে তার বাবা মা মারা যান। এর আগে ২০১৫ সালে তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার কারনে ওই বাসায় তিনি নিঃসঙ্গ জীবনযাপনও করতেন।
নিহত শিক্ষকের বাসার গৃহকর্মী বিবি বানু বলেন,  স্যার আজ স্কুলে যাননি। আমি সকাল সাতটায়  নাস্তা বানিয়ে চলে যাই।এসে  অনেক বার ডাকাডাকি পরে সকাল ১১ টায় দুপুরের খাবার তৈরি করে দিতে আসলে দরজা বন্ধ পাই। অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পরেও দরজা না খুললে আমি প্রতিবেশীদের ডাক দিই। পরবর্তীতে নূর মোহাম্মদের ভাড়াঘরের কেয়ারটেকার জানাই তিনি স্থানীয় মেম্বারকে জানান।


কর্ণফুলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ  মহিউদ্দিন আলমগীর জানান,উপজেলা জেলার সবচেয়ে বড় স্কুলে  দায়িত্ব পালন করেন।এই স্কুলে ১৯০০জন ছাত্র ছাত্রী আছে।১৮ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে স্কুলটিতে।
এছাড়াও চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া ব্যবস্থা আছে। তিনি পারিবারিক কারণে সবসময়ই টেনশন করতো। আমার জানা মতে তাঁর স্ত্রী সাথে ৫ বছর আগে  ডিভোর্স হয়। ২০২১ সাথে তাঁর বাবা মা মারা যায়।
একমাত্র বোন জয়া চ্যাটার্জী স্বামী অরুন জানান, আমাদের সাথে সবসময়ই যোগাযোগ হতো। আমাদের ছেলে মেয়ে  সাথে প্রতিদিন কথা বলতো গতকালও কথা হয়েছে। আত্মহত্যার মতো  সিদ্ধান্ত নিবে কখনোই চিন্তা করতে পারিনি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ  বলেন, স্থানীয়দের খবর পেয়ে দুপুরে খোয়াজনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে এক শিক্ষকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  প্রাথমিক সুরলহাল সম্পন্ন হয়েছে।শিক্ষকের কক্ষে একটি ডায়েরীতে সুইসাইড নোটও পাওয়া গেছে। সেখানে বিভিন্ন দেনা সহ, মানসিক টানাপোড়ন ও নিঃসঙ্গতার কথা উল্লেখ রয়েছে।
এরমধ্যে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এসময় পরিদর্শন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা, সহকারী পুলিশ কমিশনার কর্ণফুলী জোনের অরুন চক্রবর্তী