বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে পিকআপভর্তি চোরাই গরু নিয়ে পুলিশের হাতে গ্রেফতার 


DhakaReport24.com || 2022-06-27 20:26:45
মিরসরাইয়ে পিকআপভর্তি চোরাই গরু নিয়ে পুলিশের হাতে গ্রেফতার 

মিরসরাইয়ে একটি পিকআপভর্তি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুসহ ২ জনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৭ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই কলেজ রোডের সামনে অভিযান চালিয়ে গাড়ির চালক ও সহকারিকে আটক করা হয়। 

আটককৃতরা হলো গাড়ির চালক মো. জসিম উদ্দিন (৩৩)। সে লক্ষীপুর জেলার কমলনগর থানার চরজাঙ্গালীয় গ্রামের মৃত আববুল কাশেমের ছেলে। চালকের সহকারি মো. রানা (২০)। সে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মজুমদার পাড়া এলাকার মৃত আবু তাহেরে ছেলে। 
 
মিরসরাই থানার উপ-পরিদর্শক খায়রুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কে সোমবার ভোর রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের  পেয়ে গাড়িতে থাকা ৩ জন পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ীর চালক মো. জসিম উদ্দিন ও সহকারি মো. রানাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১টি গাভী, ১টি ষাঁড়, ১টি ষাঁড় বাচুর উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রাম নেওয়ার উদ্দেশ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে গরুগুলো গাড়িতে তোলা হয়েছিলো।

আটককৃত দু’জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম