চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুত্রবার ( ২৪ জুন) উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড়তাকিয়া ঝরনা রোড় এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহতের নাম সত্য নারায়ন পাল (৪০)। উনি নোয়াখালী জেলার কবিরহাট থানার পশ্চিম দরদনগর এলাকার।
খৈয়াছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ( মেম্বার) এস এম নুরুল আবছার বলেন, আজ শুত্রবার দুপুর ১ টার দিকে আমার ওয়ার্ডের ঝরনা রোড় এলাকায় এক যুবক একটি মালবাহি ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। আমি বিষয়টি জিআরপি পুলিশকে অবহিত করেছি।
এই বিষয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) সীতাকুন্ড ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, আজ দুপুরে বড়তাকিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে আমাদের টিম উপস্থিত হয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু জেনেছি, মালবাহি একটি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মারা গেছে সে। দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম