বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, জরিমানা হোটেলের


DhakaReport24.com || 2022-06-23 17:46:45
রাঙ্গুনিয়ায় নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, জরিমানা হোটেলের

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরি ও কাঁচা সবজি, মাছ-মাংস একত্রে ফ্রিজে রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি হোটেলকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ২টায় উপজেলার রোয়াজার হাট বাজার এলাকায় এসব হোটেল মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম।

বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে তিনি ঢাকা রিপোর্ট ২৪ কে বলেন, নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ ও ফ্রিজে একইসাথে কাঁচা মাছ-মাংস রাখাসহ নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় উপজেলার রোয়াজার হাট বাজারের শাহ আশরাফীয়া হোটেল এন্ড বিরয়ানী হাউসকে ৬ হাজার টাকা ও আল মদিনা হোটেল এন্ড রেস্ট্রুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, রান্নাঘর থেকে পরিবেশনের টেবিল পর্যন্ত নোংরা পরিবেশ। ফ্রিজে একই সাথে রাখা হচ্ছে কাঁচা সবজি, মাছ-মাংস'সহ রান্না করা খাবার সংরক্ষণের দায়ে এ দুই হোটেল প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হ‌য়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলমের এ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছেন রাঙ্গুনিয়া থানা পুলিশ। 
 
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম