বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত দুই


DhakaReport24.com || 2022-06-14 18:29:00
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় রিকশা চালকসহ  দুইজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। 

মঙ্গলবার (১৪ জুন) দুপুর ১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুবেল (৩০) স্থানীয় করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। অন্যজন একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের মো. ইউসুপ। তিনি ব্যাটারিচালিত রিকশার চালক। আহতরা হলেন, খোরশেদ আলম ও নাজমুল হোসেন। আহতদের মধ্যে প্রথমে দুইজনকে স্থানীয় বারইয়ারহাট পৌর এলাকার কমপোর্ট নামের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ জানান, আহতদের মধ্যে খোরশেদ ও নাজমুলকে আমরা প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চমেক হাসপাতালে স্থানান্তর করেছি। এদের মধ্যে নাজমুলের অবস্থা আশঙ্কাজনক।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ  জানান, ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশার চালক মো. ইউসুপ ও যাত্রী মো. রুবেল ঘটনাস্থলেই মারা যান। বাকি আহত দুই যাত্রীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশা ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম