শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের ভিত্তিস্থাপন 


DhakaReport24.com || 2022-05-28 19:35:45
মিরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের ভিত্তিস্থাপন 

মিরসরাইয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামে উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠান। 

শনিবার (২৮ মে) বিকাল সাড়ে ৩টায় উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কমরআলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন নতুন এ কলেজের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে যে কলেজ প্রতিষ্ঠা পেতে যাচ্ছে আমি বিশ্বাস করি আমার দাদার নামে প্রতিষ্ঠিত এফ রহমান স্কুল এন্ড কলেজ যেমন চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে , এটি একদিন শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এটি হবে একটি নান্দনিক কলেজ। এর জন্য দরকার একটি সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা। আর শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শিখতে স্পোকেন ইংলিশের ব্যবস্থা করা। তারা যেন বাংলার মতো ইংরেজি ভালো বলতে পারে।’ 

এসময় আওয়ামী লীগের প্রবীণ এ নেতা আরো বলেন, ‘হাইতকান্দি এলাকায় আজকে যে কলেজ প্রতিষ্ঠা পেতে যাচ্ছে, আমি মনি করি এটিতে যারা জমি দান করেছেন তাদের অবদান সবচেয়ে বেশি। আর আমার নামে কলেজের নামকরণ করার এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ।’ 

ওইদিন কমরআলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেঝ ছেলে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান সমু, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম