'উদ্ভাবনী কাজে লাগাই, ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই' শ্লোগানকে প্রতিপাদ্য করে চট্টগ্রামের ফটিকছড়িতে ম্যালেরিয়া দিবস- ২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ ব্যবস্থাপনায় স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. নাবীল চৌধুরী।
পরে ম্যালেরিয়া বিষয়ে সচেতনামূলক একটি র্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. সিফাত, ডা. মামুন, উপজেলা ব্র্যাক ম্যানেজার আউয়াল হোসেন পাটোয়ারী, কাজী আকাশ (টিএলসিএ), সাঈদুল আলম এরশাদ, সাহাব উদ্দীন, সুকন্ঠ চাকমা, তৌষিতা চাকমা প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম