চট্টগ্রাম লোহাগাড়ায় আধুনগরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষাবিদ নাসরিন মাশকুরা রোকন।
২০ এপ্রিল বেলা ১১ টায় স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে নবনির্বাচিত সদস্যগণ ও স্থানীয় সুশীল ব্যক্তিবর্গকে নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নাসরিন মাশকুরা রোকন দেশের খ্যাতনামা ও লোহাগাড়া আধুনগরের রশিদেরঘোনা এলাকার ঐতিহ্যবাহী পরিবার মিয়া বাড়ী স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য প্রিন্সিপাল আজমত উল্লাহর দ্বিতীয় কন্যা এবং সাবেক মেজর জেনারেল রোকনুদ্দৌলার স্ত্রী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজর নুরুল আবছারের সভাপতিত্বে প্রধান শিক্ষক বজলুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন। নির্বাচিত সকল সদস্যের উপস্থিতিতে ও সমর্থনে মৌখিক ও লিখিতভাবে সভাপতির নাম প্রস্তাব করলে বৈঠক ও আলোচনা সভায় নাসরিন মাশকুরা রোকনকে সভাপতি হিসেবে ঘোষণা করে একাডেমিক সুপারভাইজর নুরুল আবছার।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, জুনাইদ মোঃ রিদুয়ানুল কাদের, মোহাম্মদ ফজলে রাব্বি, মনজুরুল ইসলাম, মুহাম্মদ কাইছার, হাজী জালাল আহমদ, মোঃ মোজাম্মেল হক, মৌলানা মোহাম্মদ শহিদ উল্লাহ, সুজন কান্তি নাথ এবং উম্মে কুলসুম।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল কবির, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফরিদুল আলম, প্রতিষ্ঠাতা সদস্য আইয়ুব মেম্বার, লোহাগাড়া প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী সহ আরও অনেকে।
এ বরেণ্য শিক্ষাবিদ রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী (বাবুল), বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ আঞ্চলিক কমিটির সভাপতি প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও সেক্রেটারি অধ্যাপক হামিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সেক্রেটারি সালাহ উদ্দীন হিরু, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি আবদুল আউয়াল জনি ও সেক্রেটারি তাজ উদ্দীন পৃথক পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/একে/আরএএম