বাজারে সিন্ডিকেট তৈরী করে ব্যাবসা পরিচালনার অপচেষ্টা, সাধারণ ক্রেতাদের অধিকার আদায়, সড়কের পাশে অবৈধ দখল রোধে চুনতি বাজারে নবগঠিত কমিটির ঝটিকা অভিযান পরিচালিত হয়।
শুক্রবার (২২ এপ্রিল) সকাল থেকে উপজেলার অন্যতম ব্যাস্ততম একটি বাজার চুনতি ডেপুটি বাজার উন্নয়ন কমিটির একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় উক্ত কমিটির সভাপতি জয়নুল আবেদীন জনু কোম্পানি, সহ সভাপতি হাবিবুর রহমান, জাফর আলম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ সম্পাদক মুনিরুল মাবুদ রয়েল, নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন ভুট্টো, ক্রিড়া সম্পাদক আব্দুল আলিম, প্রচার সম্পাদক চিনা বাবু সহ উক্ত ইউনিয়নের গ্রাম পুলিশদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, সারাদেশে ভোক্তা অধিদপ্তরের মনিটরিং জোরদার করা হয়েছে এবং প্রত্যেক বাজারে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে । আমরাও আমাদের এই বাজারে আগত সকল সাধারণ ক্রেতারা যাতে সাচ্ছন্দ্যে বাজার করতে পারে সেই লক্ষ্যে আমাদের এই অভিযান পরিচালিত হয়। ভোক্তা স্বার্থবিরোধী কোনো অনিয়ম পরিলক্ষিত হলে আইনের আশ্রয় নেওয়া হবে। আর কমিটির পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
এ ধরনের অভিযান পরিচালনা করায় কমিটির সকলকে সাধুবাদ জানিয়েছেন বাজারে আগত সাধারণ ক্রেতাগন এবং নিয়মিত বাজার মনিটরিং এর ব্যাবস্থা রাখার অনুরোধ জানিয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম