শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই


DhakaReport24.com || 2022-04-22 11:37:15
চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ নেই। শুধু যারা ২০১৯ সালে এসএসসি ও ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভর্তি পরীক্ষার কোর কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় অংশগ্রহণকারীদের একজন জানিয়েছেন, বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। যেভাবে ভর্তি পরীক্ষা হচ্ছে সেভাবেই আগামীতেও হবে।

শুধু মাত্র যারা ২০১৯ সালে এসএসসি ও ২০২১ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে তারাই এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

সভায় ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, বিভিন্ন অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসানের সেলফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মিলেনি।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম