শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ফটিকছড়িতে গৃহবধুর ঝুলন্ত লাশ 


DhakaReport24.com || 2022-04-20 13:17:30
ফটিকছড়িতে গৃহবধুর ঝুলন্ত লাশ 

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত লাকি আক্তার (৪৫) ২ ছেলে ও ১ মেয়ের জননী।

তিনি ফটিকছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড লালমাঝি পাড়া এলাকার মৃত রহিম বক্স এর মেয়ে ও জানে আলম প্রকাশ গুন্নুর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে ছোট ছেলে মাকে খুজে না পেয়ে এক পর্যায়ে ঘরের ছাদে গেলে তার ছোট ছেলে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে ফটিকছড়ি থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনা কি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো প্রমান না পাওয়া গেলেও পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বলছে বেশ কিছুদিন ধরে লাকি আক্তার মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ নিয়ে তার চিকিৎসা চলছিল।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক সোহেল কুদ্দুস বলেন, আমরা স্থানীয় দু'জন মহিলার মাধ্যমে লাশ নামিয়ে প্রাথমিক তদন্ত শেষে থানায় নিয়ে আসি। নিহত লাকি আক্তারের মৃতদেহের সুরতহাল করার জন্য ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম