শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার


DhakaReport24.com || 2022-04-14 01:06:00
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারি এলাকা থেকে শিশু ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার (১৩ এপ্রিল) আসামীর নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ এপ্রিল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তের বাসায় গেলে ঘরে কেউ না থাকায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটিকে তার মা কোথাও খুঁজে না পেয়ে ডাকাডাকি করলে আসামীর রান্নাঘর থেকে কান্নাকাটি করে বের হয় এবং মাকে ঘটনা খুলে বলে। 

পরবর্তীতে শিশু কন্যাটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ধর্ষণকারী জাহাঙ্গীরকে তার বসতঘর হতে আটক করে। 

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের সত্যতা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম