পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধকল্পে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (৩ এপ্রিল) বিকেলে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর। এসময় নিত্যপ্রয়োজনীয় দোকান সমূহে দ্রব্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ বিভিন্ন দোকানের ৬টি মামলায় ১৭০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সহায়তা করেছেন ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্য । জনস্বার্থে এ সকল অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম