শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

২৩ কোটি টাকার কার্পেটিং কাজের উদ্বোধন


ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-04-03 11:30:00
২৩ কোটি টাকার কার্পেটিং কাজের উদ্বোধন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির হেডকোয়ার্টার টু বালুটিলা ভায়া জিলতলী সড়কের ২৩ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে কার্পেটিং উন্নয়ন কাজের উদ্বোধন  হয়েছে। ফলে স্বাধীনতার পর থেকে অবহেলিত এই দুর্গম অঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থার সম্ভাবনায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে। 

বিশাল বাজেটের এ সড়কটির অর্থায়ন করেছে আর.সি.আই.পি (বিশ্ব ব্যাংক) ও বাস্তবায়নে এলজিইডি চট্টগ্রাম। 

শনিবার (২ এপ্রিল) বিকেলে বালুটিলা বাজারে চট্টগ্রাম-২ আসনের সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে প্রধান অতিথি হয়ে উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব।  
 
পরে এ উপলক্ষে বালুটিলা বাজারে মো. মামুনুর রশীদ (মামুন) এর সঞ্চালনায় ও দাতমারা ইউপি চেয়ারম্যান জানে আলমের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ।

এসময় বক্তাগণ বলেন, উত্তর ফটিকছড়ি অতীতে অবহেলিত ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ অঞ্চলের উন্নয়নের চাকা ঘুরে গেছে। ২৩ কোটি টাকার এতো বড় বাজেট এর পূর্বে কোনো ইউনিয়ন পায়নি। এটা দাতমারাবাসীর জন্য ভাগ্যের ব্যাপার। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম বলেন, প্রধানমন্ত্রীর বদান্যতা ও সাংসদ আলহাজ নজীবুল বশর মাইজভান্ডারীরর অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে দাতমারা ইউনিয়ন উন্নয়নে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল উন্নয়নকাজ থামিয়ে দিতে আমার বিরোদ্ধে মিথ্যা মামলাসহ নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। মামলাদাতাদের উদ্দেশ্যে জানে আলম বলেন,  আমার বিরোদ্ধে যদি একটি মামলা হয় আমি দুইটি রাস্তা উপহার দেবো। আমি প্রতিহিংসার রাজনীতি করি না।

এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দাতমারা ইউপি ১নং ওয়ার্ড মেম্বার ইউসুফ আলী, সাবেক ইউপি আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ডা. আনোয়ার হোসেন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন, হারুনুর রশিদ মেম্বার, মীর হোসেন, আব্দুল মোমিন মজুমদার, মীর মোরশেদ প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম