শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

রমজানেও চালু থাকবে চবি 


DhakaReport24.com || 2022-03-28 21:37:45
রমজানেও চালু থাকবে চবি 

রমজান মাসেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস কার্যক্রম চালু থাকবে। 

১লা রমজান (৩ এপ্রিল) থেকে ১১ই রমজান (১৩ এপ্রিল) পর্যন্ত কোনো ধরনের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে না। এছাড়াও শবে কদর ও ইদুল ফিতরের বন্ধের আগ পর্যন্ত চালু থাকবে বিশ্ববিদ্যালয়ের সব রকম অফিসিয়াল কার্যক্রম।

রোববার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১লা রমজান থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত ক্লাস চলবে। তবে এসময় দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ ও খাবারের জন্য বিরতি থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রথম রমজান থেকে শবে কদর ও ইদুল ফিতরের বন্ধের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস চালু থাকবে। এক্ষেত্রেও দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম