শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে জাহাজডুবি: ৭ নাবিক নিখোঁজ


DhakaReport24.com || 2022-03-19 13:29:15
চট্টগ্রামে জাহাজডুবি: ৭ নাবিক নিখোঁজ

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকারবোঝাই ‘এমভি টিটু-১৪’ নামে একটি লাইটার জাহাজডুবির ঘটনায় সাত নাবিক নিখোঁজ রয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আবুল খায়ের গ্রুপের ওই জাহাজটি ডুবে যায়। নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চলছে বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, অন্য একটি লাইটার জাহাজের ধাক্কায় ‘এমভি টিটু-১৪’ জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে ১৩ নাবিক ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেনে সাতজন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।