বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ফেনী

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫


DhakaReport24.com || 2025-02-17
ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।   

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানে করে কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষে ফেনীর দিকে যাচ্ছিলেন। পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন অন্তত ১০ জন। তাদের কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, আহত ও নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি। এখনও নিহতদের কারও নাম পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের মেশিন নিয়ে পিকআপে করে ফেনীর দিকে আসছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম