বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ফেনী

ফেনীতে অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ


DhakaReport24.com || 2023-11-05 10:52:45
ফেনীতে অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ

ফেনীতে বিএনপি-জামায়াতের আহ্বানে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর ব্রিজ থেকে শুরু হয়ে সেন্ট্রাল স্কুলের সামনে এসে রামপুরের দিকে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

এছাড়া, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর অংশ ফাঁকা দেখা গেছে। তবে থেমে থেমে কিছু মালবাহী পরিবহন চলছে। মহিপাল এলাকায় বাস কাউন্টার খোলা থাকলেও যাত্রী না থাকায় কর্মচারীরা অলস সময় পার করছে। ফেনী থেকে ছেড়ে যায়নি স্টার লাইন বাসসহ অন্যকোন দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন। তবে ফেনী শহর ও উপজেলা শহরগুলোতে স্বল্প পরিসরে চলছে থ্রিহুইলার।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম চৌধুরী বলেন, অবরোধের নামে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম