ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোল সিলনিয়া রাস্তার মাথায় অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল রবিবার (২২ আগষ্ট) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। এবং আজ সোমবার আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোল সিলনিয়া রাস্তার মাথায় একজন ব্যক্তি মাদকদ্রব্য (গাঁজা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা কালে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোল সিলনিয়া রাস্তার মাথায় মাদক বিক্রেতা মোঃ এমরান কে তল্লাশি করে একটি কালো নীল রঙের ব্যাগে ৪ বান্ডিল, বাজারের ব্যাগে ৬ বান্ডিল, একটি কালো কাপড়ের ব্যাগে ৪ বান্ডিল সর্বমোট ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করে পুলিশ ।
আটককৃত আসামি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চিওড়া ইউনিয়নের ডিমতলী পূর্ব পাড়া ঈদগাহের পাশের এলাকার মৃত মফিজুল হকের ছেলে মাদক বিক্রেতা মোঃ এমরান হোসেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের অনুমানিক মূল্য প্রায় ৯৮ হাজার টাকা।
আরো জানা যায়, এই অভিযান পরিচালনা করেন মডেল থানার এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম, মডেল এসআই (নিঃ) এমরান ও সঙ্গীয় ফোর্স। এই সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ফেনী সদর মডেল থানায় একটি মামলা করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম