ফেনীতে নবাগত পুলিশ সুপার মোঃ জাকির হাসানের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা পুলিশ সুপারে কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আয়োজন করেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ জাকির হাসান।
এসময় তিনি সাংবাদিকদের জানান,ফেনীতে সকল কিশোর গ্যাংদের ধমন করতে সকল জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করে প্রতিরোধ করা হবে। বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্স বাবদ কোন অর্থ আদায়ের (২৫০০/-,২০০০/-,৩০০০)সুনির্দিষ্ট তথ্য প্রমান পাওয়া গেলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।.মাদক স্পট নামে কোন শব্দ ফেনী শহরে থাকবে না।সংশ্লিষ্ট ওসি ও সদর সার্কেল কে নির্দেশনা দিয়ে এই নামে সকল অপকর্ম বন্ধ করা হবে এবং ইভটিজিং প্রতিরোধে করতে আইনশৃঙ্খলার বাড়তি তদারকি করা হবে তিনি আরও জানান ইভটিজিং মূলত মাদক কারবারীদের ছত্রছায়ায় হয়ে থাকে এটি বন্ধে উদ্যোগ গ্রহন করা হবে। সকল সমস্যা সমাধানে আমাদের পুলিশ প্রসাশন থাওকে সাংবাদিকরা সকল প্রকার সহায়তা পাবে এবং উনার নাম্বার সার্বক্ষণিক খোলা থাকবে ফোন কলের মাধ্যমে ও তথ্য সংগ্রহ করতে পারবে সাংবাদিক গন।তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য,তিনি ২৫ তম বিসিএস দিয়ে পুলিশের জীবন শুরু করেন ১৭ বছর পুলিশ পেশায় তিনি নোয়াখালী, গোপালগঞ্জ, মানিকগঞ্জ,নরসিংদী, গাজিপুর সহ ৫ টি জেলায় তিনি কাজ করেছেন।
নবাগত পুলিশ সুপারের বাড়ি ফরিদপুর জেলায় । জন তিনি ফেনী জেলায় যোগদানের পূর্বে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা সহ শহরের বিভিন্ন পর্যায়ের টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম