বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ফেনী

ফেনীতে বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


ফেনী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-13 13:01:00
ফেনীতে বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফেনীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় যুবদল-ছাত্রদলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট)রাতে ফেনী মডেল থানার এসআই সিরাজ মিয়া বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইন, পুলিশের কাজে বাধা দেওয়া সহ  বিভিন্ন অপরাধের অভিযোগে এ মামলা দায়ের করেন।

মামলায় ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন,সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, ফেনী পৌর সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইভুসহ যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকালে ফেনী শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের ইসলাম পুর রোডের সামনে পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড গুলি করে।হামলার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাড়ি ও দোকান ভাংচুর চালায়।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম