ফেনী শহরের ৯ নং ওয়ার্ড নাজির রোডস্থ হেলেন প্যালেস ভবনের তৃতীয় তলায় রবিবার (৩১ জুলাই) সন্ধ্যায় টুনি (১৮) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।বাড়িটির মালিক ডা: মুহাম্মদ ফারুক।
নিহত টুনির গ্রামের বাড়ি উত্তরবঙ্গে,ডা: মুহাম্মদ ফারুক ৫ মাস বয়সে টুনিকে তাঁর বাসায় নিয়ে আসেন এবং তাকে দীর্ঘদিন লালন-পালন করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় শহরের নাজির রোডস্থ হেলেন প্যালেস এর তৃতীয় তলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে টুনি (১৮) নামক এক কিশোরী।বাড়ির মালিক ডা: মুহাম্মদ ফারুক জানান, তাঁরা টুনিকে ৫ মাস বয়স অবস্থায় তাঁর মাতা-পিতার কাছ থেকে নিয়ে আসেন সেই থেকে নিজের মেয়ের মত লালন- পালন করেন তাঁরা। কিন্তু হঠাৎ গত কয়েকদিন সে বাইরে চলে যেতো। পরে জানা যায়, বাইরের একটি ছেলের সাথে তাঁর প্রেম ছিলো। কিন্তু বাসার লোক জন তাকে ওই ছেলের সাথে মেলামেশা করতে বাঁধা দেয়ায় সে আত্মহত্যা করেছে।
নিহতের লাশ উদ্ধার করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,ডা: মুহাম্মদ ফারুকের দুই মেয়ে এক ছেলে, দুই মেয়ে বিবাহিত তারা তাদের শুশুর বাড়িতে থাকে এবং ছেলে ঢাকায় থাকে। তাঁর বউ অসুস্থ থাকায় নিজের বাড়িতে থাকে।এলাকাবাসীর দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে রহস্য উদঘাটন করার।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের নাজির রোড়ে এক গৃহকর্মী আত্মহত্যা করেছে,পুলিশ ঘটনাঠি তদন্ত করছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম