শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফেনী

ফেনীতে বিভিন্ন আয়োজনে জয়ের ৫২ তম জন্মদিন উদযাপিত 


DhakaReport24.com || 2022-07-27 22:06:30
ফেনীতে বিভিন্ন আয়োজনে জয়ের ৫২ তম জন্মদিন উদযাপিত 

ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সোনার বাংলা থেকে ডিজিটাল বাংলাদেশের অভিযাত্রা মুজিব থেকে সজিব একই সূত্রে গাঁথা। তরুণ্যের অহংকার বঙ্গবন্ধুর দৌহিত্র ও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র সু্যোগ্য পুত্র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫২তম জন্মদিন উপলক্ষে ফেনী জেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

বুধবার (২৭ জুলাই) ফেনী জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়, লিবার্টি মার্কেটে ফেনী জেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী গণমানুষের নেতা ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নিজাম উদ্দিন হাজারী।

ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের  দপ্তর সম্পাদক শহিদ উল্লাহ খন্দকারের সঞ্চালনায়। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী সহ দলীয় নেতা-কর্মী বৃন্দগন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম