বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফেনী

বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় চোরাচালান শাড়ি-কাপড় উদ্ধার


DhakaReport24.com || 2022-07-20 18:46:15
বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় চোরাচালান শাড়ি-কাপড় উদ্ধার

ফেনী ছাগলনাইয়ার উপজেলার উত্তর যশপু্র উত্তর যশপু্র এলাকায় মঙ্গলবার (১৯ জুলাই) মধ্য রাতে অভিযান পরিচালনা করে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা সমমূল্যের ভারতীয় চোরাচালান জর্জেট শাড়ি ৪২৮ পিস ও লিলেন শাড়ি ১২৪ পিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভারতীয় শাড়ি কাপড়ের একটি বড় চালান ছাগলনাইয়া এলাকা হতে ফেনীর দিকে প্রবেশ করতে পারে এমন তথ্য জানতে পেরে বিজিবির টহল টিম ছাগলনাইয়া উত্তর যশপু্র এলাকায় সুকৌশলে অবস্থা করে।

পরবর্তীতে বিজিবি টহলদল চোরাকারবারীদেরকে মাথায় বস্তা নিয়ে ভারত হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে দেখা মাত্রই তাঁদের থামার সংকেত দিলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। অতঃপর টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ০৭ টি বস্তার ভিতর হতে ভারতীয় চোরাচালান ৫৫২ পিস শাড়ি-কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ি-কাপড়ের আনুমানিক মূল্য ২৮ লক্ষ ৫০ হাজার টাকা।

 উল্লেখ্য, ভারত থেকে চোরাই পথে মালামাল প্রবেশ ঠেকাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) টহল জোরদার করছে এবং চোরাকারবারীদেরকে আটকের জন্য বর্ণিত এলাকা ও পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করে যাচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম