রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফেনী

সংগৃহীত অনুদানের টাকা বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে হস্তান্তর


DhakaReport24.com || 2022-07-17 18:58:30
সংগৃহীত অনুদানের টাকা বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে হস্তান্তর

সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসী বন্যা দূর্গত এলাকার মানুষের সাহায্যার্থে গঠিত বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ফেনী জেলা বিএনপির অনুদানের টাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিকট হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৭জুলাই ) বেলা ১২ ঘটিকায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই  অনুদানের টাকা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিকট হস্তান্তর করেন ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব মেজর হাফিজ উদ্দিন আহম্মেদ (বীর বিক্রম),এয়ারভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী,প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম,ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্মআহবায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল।