বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ফেনী

ফেনীর ছাগলনাইয়ে এক চোরা কারবারি আটক


DhakaReport24.com || 2022-07-06 12:11:15
ফেনীর ছাগলনাইয়ে এক চোরা কারবারি আটক

ফেনীর ছাগলনাইয়া হাজারী পুকুর বাজার এলাকায় ভোরে অভিযান পরিচালনা করে মঙ্গলবার ( ৫ জুলাই) চোরাই কৃত ভারতীয় ২১৫ পিস শাড়ি,৮১পিস লেহেঙ্গা উদ্ধারসহ চোরাকারবারী মোঃ ইউনুছ (৩১) কে আটক করেছে র‌্যাব-৭। 
 
গ্রেপ্তারকৃত আসামি ফেনী ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর এলাকার মোঃ হোসেনের ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়কজন চোরাকারবারী সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের চোরাই কৃত ভারতীয় শাড়ি-কাপড় সংগ্রহ করে ফেনী জেলার ছাগলনাইয়া হাজারী পুকুর বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে এক চোরাকারবারী কে আটক করে তাকে তল্লাশি করে তার হেফাজতে থাকা ০৯ টি পাটের বস্তার ভিতর থেকে থেকে চোরাই কৃত ভারতীয় বিভিন্ন শাড়ি ২১৫ পিস এবং লেহেঙ্গা ৮১ পিস উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ভারতীয় চোরাই কৃত শাড়ি-কাপড়ের আনুমানিক মূল্য ০৯ লক্ষ ৪২ হাজার ৫ শ টাকা।

ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক মোঃ মোস্তফা জামান জানান,আটককৃত আসামি দীর্ঘদিন সুকৌশলে উক্ত মালামালগুলো সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে স্বীকার করে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী ছাগলনাইয়া থানায় মামলা করা হয়েছে।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম