ফেনীতে পূর্বের ঘোষণা অনুযায়ী ফুলগাজীর দৌলতপুরে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা ও বাধা দেয়ায় এবং পুলিশের ১৪৪ ধারা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
সোমবার (৪ জুলাই) বিকাল ৪ টায় শহরের ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পূর্বের ঘোষণা অনুযায়ী জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এতে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, ইয়াকুব নবী,আলা উদ্দিন গঠন,পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া সহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি জানান,বর্তমান সরকারের ব্যর্থতা ডাকতে বিএনপি কে ত্রাণ সহায়তা দিতে বাধা দেওয়া হচ্ছে তিনি সরকারের সমালোচনা করে বলেন এই সরকারের সবচেয়ে বড় গুন মানুষ খুন আর মানুষ গুম এবং এই সরকারের বড় কাজ আত্মসাৎ আর লুটতরাজ।তাই এই অবৈধ সরকারকে হাটানোর জন্য কোন আন্দোলনের মধ্যে দিয়ে কেয়ারটেকার সরকারের মাধ্যমে গনতান্ত্রিক নিয়মে নিরপেক্ষ নির্বাচনের দিয়ে সরকার গঠন করা হবে।আর তাই সকলকে এক হয়ে রাজপথে আন্দোলন করার আহ্বান জানান।
এই সময় উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ,সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম