ফেনী শহরের বারাইপুর ফাইভ ষ্টার হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটককৃ আসামিরা হচ্ছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উত্তর সোনাইছা গ্রামের ইউনুসের ছেলে আবদুল্লাহ আল মাহফুজ (১৪),মমিনের ছেলে রিফাত হাসান(১৬),আবুল বশরের ছেলে আবদুল্লাহ আল জাবেদ।
গোয়েন্দা পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শহরের বারাহিপুর এলাকার ফাইভ ষ্টার হোটেলের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা কালে বর্ণিত স্থান থেকে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ০৩ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আরো জানা যায়,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) নাদিয়া ফারজানা এর সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এসআই- মোঃ জসিম উদ্দিন,এএসআই- ইমাম হোসেন রাজু, এএসআই-এবিএম আশিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম