বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ফেনী

ফেনীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


DhakaReport24.com || 2022-04-17 01:05:00
ফেনীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনী শহরতলীর লালপোল এলাকায় পিকআপের ধাক্কায় মোহাম্মদ রকি নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রকি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের খোন্দকার বাড়ির সফিউল্লাহর ছেলে। তিনি পেশায় সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন।

নিহতের পরিবার জানায়, রকি, মামুন ও আরমান তিন বন্ধু শনিবার মোটরসাইকেল যোগে চট্টগ্রামের যান। সেখান থেকে ফেরার পথে রোববার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের লালপোল এলাকায় প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খায়।

এতে আহত অবস্থায় তাৎক্ষণিক আবদুল্লাহ আল মামুন (২৫), মো. রকি (২২) ও মো. আরমানকে (১৬) উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।  

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম