ফেনীর মহিপালে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. সাবেত (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক সাবেত মিয়ানমারের বুচিডং জেলার মংডু গ্রামের মো. আনোয়ারের ছেলে। তিনি কক্সবাজারের টেকনাপ উপজেলার কেকেপাড়া এলাকার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। শুক্রবার (৮ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল স্টারলাইন কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আটক সাবেতের বিরুদ্ধে মাদক আইনে ফেনী মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। পতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম