শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

আপনি পড়ছেন : নোয়াখালী

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে: কাদের


DhakaReport24.com || 2023-07-23 15:20:45
বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে: কাদের

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে প্যাথলজিক্যাল লায়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন, ২০০৮ সালে বিএনপি আওয়ামী লীগকে ৩০ টি আসন দিয়েছিল, অথচ তারা নিজেরাই পেলো ৩০টি আসন। বিএনপি নালিশ পার্টি, নালিশ করে কিছুই না পেয়ে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা হলো খাই খাই পাটি।  

আজ দুপুর সাড়ে ১২ টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
ওবায়দুল কাদের বলেন, আমার বাবাও শিক্ষক ছিলেন। মির্জা ফখরুল সজ্জন ব্যক্তি। কিন্তু তিনি কথা বার্তায় বড় বেশামাল। এত মিথ্যা তিনি বলতে পারেন। এত বিষ তার মুখে ভাবতেই অবাক লাগে। দেখলে সাচ্চা ভদ্র লোক মনে হয়। আসলে মির্জা ফখরুল প্যাথলজিক্যাল লায়ার।

ওবায়দুল কাদের আরও বলেন, নোয়াখালীতে এসে ফখরুল নিজে যে ভাষায় কথা বলেছেন তা নিন্দনীয়। ফখরুল সাহেব গালিগালাজ করেছে। নোয়াখালীর মানুষ দিনের বেলায় আলো দেখে। তারা সত্য মিথ্যা জানে। আপনারা দিনের আলোয় অন্ধকার দেখেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম